টাঙ্গাইলে সামিয়া আক্তার নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর হত্যার দায়ে আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৫ জুলাই) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়াস এ রায় দেন।
আসামির মৃত্যুদণ্ড
কুমিল্লার বুড়িচংয়ে ৯ বছর বয়সী এক ছেলে শিশুকে বলাৎকারের পর হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আট বছর বয়সী শিশু জান্নাতুল নাঈম ইরাকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসনালী কেটে হত্যা মামলায় এ
সাত বছর আগে ঢাকার দোহার থানাধীন এলাকায় এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে পলাতক আসামি জিয়াউর রহমানের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকায় ভূঁইয়া বাড়ির কোহিনুর হত্যা মামলায় ২ আসামি নাজমা আক্তার নয়ন (৪২) ও রফিককে (দেন্ধা রফিক) মৃত্যুদণ্ড দিয়েছেন চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত।
রাজধানীর সূত্রাপুরের আশিকুর রহমান খান অপু হত্যা মামলায় দুই আসামি মঞ্জুরুল আবেদীন রাসেল ও নওশাদ হোসেন মোল্লা রবিনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টে খালাস পাওয়া আসামি ইফতেখার বেগ ঝলককে আমৃত্যু কারাদণ্ড ও খালাস পাওয়া অপর আসামি মোহাম্মদ আলী মুন্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সর্বোচ্চ আদালত।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানার নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যা মামলায় আশরাফুল নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।বৃহস্পতিবার নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এই রায় ঘোষণা করেন।
হবিগঞ্জে চাঞ্চল্যকর স্কুলছাত্রী মদিনাতুল কুবরা জেরিন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর বিচারক সুদীপ্ত রায় এই রায় ঘোষণা করেন। রায়ে জাকির হোসেন ও নুর হোসেন নামে দুই আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ১৩ বছর আগে জমিজমার বিরোধে প্রতিবেশীকে খুনের ঘটনায় দুজনের মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা এখন শুধু রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন।